আপাতত মুক্তি পাচ্ছেন না ডেসটিনির এমডি রফিকুল
বৈশাখী নিউজ ডেস্ক: ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আপাতত মুক্তি পাচ্ছেন না। তাদের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানির জন্য ৩১ জুলাই দিন ধার্য করে রবিবার তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রফিকুল আমিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
পরে খুরশীদ আলম খান বলেন, আদালতে আসামিপক্ষের আইনজীবীরা অঙ্গীকার করেছেন ৩১ জুলাইয়ের আগে দুজনের মুক্তির জন্য তারা কোনো পদক্ষেপ নেবেন না।
অর্থপাচারের অভিযোগে দুদকের দুই মামলায় নিম্নআদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে গত ২৪ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে জামিন দেন। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। সেই পরিপ্রেক্ষিতে রবিবার চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
মামলার বিবরণীতে জানা যায়, বিগত ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মামলা দুটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ডেসটিনি ট্রি-প্ল্যান্টেশন লিমিটেড কর্তৃপক্ষ এমএলএম পদ্ধতিতে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে অত্যাধিকহারে সম্মানি, বেতনভাতা, ডিভিডেন্ট, কমিশন, প্রমোশনাল খরচ দেখিয়ে নিজেদের হিসাবে ২ হাজার ১০৬ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার পাঁচশ টাকা স্থানান্তর বা রূপান্তর করেন।
এছাড়া ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃপক্ষ এমএলএম পদ্ধতিতে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে তাদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে স্থানান্তর করে।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed