ডাচ-বাংলা চেম্বারের সভাপতি ‘নিখোঁজ’
বৈশাখী নিউজ ডেস্ক: ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদ নিখোঁজ হয়েছেন।
তিনি শনিবার (২৩ জুলাই) সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি জানিয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
শনিবার রাতে হাসান খালেদের শ্যালক শরীফুল আলম থানায় এ বিষয়ে জিডি করেছেন।
ধানমন্ডি থানার উপ পরিদর্শক খায়রুল জানান, হাসান খালেদের শ্যালক শরীফুল আলম শনিবার রাতে ধানমন্ডি থানায় এই সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছে, তিনি শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস।
ধানমন্ডি থানার ওসি নূরে আজম মিয়া বলেন, পুলিশ হাসানকে খুঁজে বের করার চেষ্টা করছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed