কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৫ম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ গ্রহণ শনিবার ২৩ জুলাই বেলা ১১ টায় কমলগঞ্জ ৫০০ আসন বিশিস্ট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপাপাস হলে অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল আলম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কমলগঞ্জ ইউএনও (ভারপ্রাপ্ত) রফিকুল আলমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদ প্যালেন চেয়ারম্যান-১ পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যাস মোঃ সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা রিটানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ ও উপজেলা কৃষি অফিসার মোঃ সামছুদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed