Main Menu

শৈলকুপায় আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে শুক্রবার অগ্নিদগ্ধ হয়ে রিনা রানী মন্ডল (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে মারা যায় গোয়ালের ৩টি গরু। রিনা রানী ধলহরাচন্দ্র গ্রামের প্রানবন্ধু মন্ডলের স্ত্রী।
এ ঘটনায় প্রানবন্ধু ও তার ভাই জগবন্ধু অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মাগুরা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ধলহড়াচন্দ্র গ্রামে শুক্রবার সকালে মশার কয়েল থেকে প্রাণবন্ধু মন্ডলের গোয়াল ঘরে আগুন লাগে।
তিনি আরো বলেন, গরু বাঁচাতে গিয়ে গোয়াল ঘরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হন রিণা রানী, তার স্বামী প্রানবন্ধু ও দেবর জগবন্ধু। তাদের চিৎকারে প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতাল ও পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে রিনা রানী মারা যান। আগুনে গোয়াল ঘরে ৩টি গরু মারা গেছে।
গ্রামবাসি জানায়, শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা খবর পেলেও রাস্তায় কাঁদা পানির কারণে ঘটনাস্থলে পৌছাতে পারেনি।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে এক গৃহবধুসহ তিনটি গরু মারা গেছে।

Share





Related News

Comments are Closed