Main Menu

ঝিনাইদহের দত্তনগর-জিন্নাহনগর রাস্তার বেহাল দশা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অর্ন্তরগত জিন্নাহনগর থেকে দত্তনগর সড়কটি ছোট-বড় গর্তে ভরা। মাঝে মধ্যে রাস্তা বলেও মনে হয় না, মনে হয় রাস্তার পাশের ডোবা গুলো রাস্তার উপরে এনে সাজিয়ে রাখা হয়েছে। যদিও বড় মহাসড়ক নয় তবুও প্রতিনিয়তই এই সড়কের উপর দিয়ে চলে হাজার হাজার গাড়ি, চলতে গিয়ে কোনটির চাকা চলে যায় ডোবাতে না হয় সড়কের বাহিরে।
এই সড়কটি মহেশপুর ও জীবননগর যাতায়াতের মূল সড়ক হিসাবে ব্যবহার হয়। কিন্তু দীর্ঘদিন যাবত সড়কটির মেরামতের কাজ না হওয়ায় এটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু কর্ম ব্যস্ত মানুষ গুলো প্রয়োজনের তাগিদে চলাচল করতে হচ্ছে এই মৃত্যুকূপ সড়কটি দিয়ে। গুরুত্বপূর্ণ সড়কটির এই অংশটুকু দীর্ঘদিন সংস্ক্রা না করায় পিচ উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে সড়কটি দিয়ে চলাচল করছে শ শ যাত্রীবাহী বাস, ট্রাক, লরী, পিকাপ, মাইক্রোবাস, কার সহ বিভিন্ন যানবাহন। জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কার না করলে চলতি বর্ষা মৌসুমে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন সড়ক ব্যবহারকারী এলাকাবাসী।
যত দ্রত সম্ভব এলাকাবাসী সহ ঝিনাইদহের সুশিল সমাজের দাবী অচিরেই রাস্তাটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

Share





Related News

Comments are Closed