বিছনাকান্দিতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বন্ধুদের সাথে বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে আনজুম আজিজ বাপ্পি (২৫) নামের ওই যুবকের মৃত্যু হয়। বিকেল ৪টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত বাপ্পি সিলেট নগরীর সোবহানিঘাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। সে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সতিঘর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দশজন বন্ধু এক সাথে বিছনাকান্দি বেড়াতে যান। বেলা ৩টার দিকে সেখানে পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে বাপ্পি পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে তার বন্ধুরা এবং স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার এএসআই নিহার রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed