কমলগঞ্জে সাংবাদিকের বাড়িতে ৫ লাখ টাকার মাল লুট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে সাংবাদিকের বাড়ির দুতলার একটি কক্ষের দরজার তালা ভেঙ্গে আলমারি তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃক্তরা। বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় শিংরাউলী গ্রামের প্রথম আলো পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জুর বাড়ির দুতলায় তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা খালেকুর রহমানের তালাবদ্ধ একটি কক্ষের দরজার দুটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্ত দল। দুর্বৃত্তরা কক্ষের ভিতরে একটি কাঠের আলমারিরার তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা খালেকুর রহমান স্বপরিবারে ঢাকায় থাকেন।
সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু জানান, শুক্রবার সকাল সোয়া ৮টায় দুতলার ছাদে কাপড় শুকাতে গিয়ে ঘরের তালা ভাঙ্গা অবস্থায় দেখে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবু সায়েম মো. আব্দুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ পারভীন আক্তার লিলি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ঘটনাস্থল থেকে লোহার রড ও ভাঙ্গা তালা জব্দ করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে। তবে এখন পুলিশ জোর তদন্ত করছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed