Main Menu

হবিগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে একই পরিবারের শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ধলেশ্বরী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), তার ছেলে মুজাহিদ (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাতিজা সৌরভ (৮)।

আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রাম থেকে পরিবারের ৭জনকে সঙ্গে নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে লাখাই তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হক মিয়া। লাখাই এলাকার হাওরে পৌঁছার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় ৩জনকে জীবিত এবং ৪জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক সংবাদ মাধ্যমকে জানান, ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed