Main Menu

শাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শাবি প্রতিনিধি : অর্থ পাচার মামলায় উচ্চ আদালতের রায়কে দ্রুত কার্যকর করতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুর্ড কোর্ট এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিভার্সিটি সেন্টারে এসে মিলিত হয়। সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তারা।

সমাবেশে নেতারা তারেক রহমানকে অবিলম্বে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান।

সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, অতিদ্রুত বিদেশ থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করতে হবে সরকারকে। শাবি ছাত্রলীগ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে ছিলো এবং থাকবে বলে তিনি মন্তব্য করেন।

শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের পরিচালনায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উত্তম কুমার দাশ।

Share





Related News

Comments are Closed