ঝিনাইদহে বিদ্যুৎস্পৃস্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হুদাবাকড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জার মন্ডল (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফয়জার মন্ডল উপজেলার হুদাবাকড়ি গ্রামে মংলা মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার সাংবাদিককে জানান, বিকেলে মাঠে সেচের জন্য গভীর নলকূপের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফয়জার মন্ডল।
এ অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« সিলেটে ২দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ (Previous News)
(Next News) হত্যাকান্ডকে যেভাবে হজম করল পুলিশ! »
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed