Main Menu

সিলেটে ২দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে হাফিজিয়া মাদরাসার ছাত্র আব্দুল আজাদ ১৯ জুলাই মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে।
জানা যায়, নিখোঁজ আব্দুল আজাদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের লক্ষীপাশা ঘাসিবনী হাফিজিয়া মাদরাসার বোর্ডিং এ থেকে হাফিজি পড়ছে।
গত মঙ্গলবার বিকেল ৪টা দিকে মাদরাসা শিক্ষকদের না বলে সে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আজাদের বয়স ১৫, গায়ের রং ফর্সা, লম্বা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবী, পায়জামা ও মাথায় সাদা টুপি। কেউ তার সন্ধান পেলে তার বড় ভাই আব্দুর রহমান, ০১৭৩২ ৭২৯৮৪০ নাম্বার মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed