গোয়াইনঘাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদেশ যেতে না পারায় সিলেটের গোয়াইনঘাটে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (২০) কে মঙ্গলবার রাত থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা।
বুধবার সকাল ৮টার দিকে গ্রামের উত্তর পাশের একটি বরইগাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
রহিমের পরিবারের লোকজন গোয়াইনঘাট থানায় খবর দিলে এস আই হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
জানা যায়, রহিম কয়েক মাস থেকে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় তা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে তার অনেক কস্ট ছিল। অবশেষে সব কস্টের অবসান ঘটাতে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার নিকট জনদের ধারনা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed