Main Menu

ফুলবাড়ীতে মৎস্য সপ্তাহে র‌্যালী, আলোচনা সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে র‌্যালী, আলোচনা সভা ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
মৎস্য সপ্তাহ উদ্ভোধন উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি স্থানীয় যমুনা নদীর ঘাটে গিয়ে যমুনা নদীতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। মৎস্য পোনা অবমুক্ত করার পর র‌্যালীটি পুণরায় উপজেলা চত্তরে ফিরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে মৎস্য সপ্তাহ উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মৎস্যচাষী আমিনুল ইসলাম, মৎস্যচাষী আব্দুস সামাদ প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী আমিনুল ইসলাম, আব্দুস সামাদ ও রহমত আলীকে পুরস্কার প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed