সিলেটে খালাস পেলেন স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ২২ নেতাকর্মী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলায় ২০১৪ সালে সানরাইজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২২ স্বেচ্ছাসেবক-ছাত্রদল নেতাকর্মীকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হীরো এই রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালে এক বিয়ের অনুষ্ঠানে হামলা হয়। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় মামলা করেন দরগা মহল্লার সেলিম আহমদ নামের এক ব্যক্তি। প্রথমে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হলেও পরে এ ঘটনায় পুলিশ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। প্রায় দেড় বছর শুনানি শেষে সোমবার এই রায় ঘোষণা করা হয়। আদালতের সিআর মামলা নম্বর ১৮১/১৪।
মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- প্রধান আসামী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী আজিজ খান সজীব, ৮নং ওর্য়াড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৮নং ওয়ার্ড স্বেচছাসেবক দলের আহবায়ক রাসেল আহমদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম রাসেল, ৮নং ওয়ার্ড স্বেচছাসেবক দলে সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক আহমদ, ৭নং ওয়ার্ড স্বেচছাসেবক দলে সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক কামরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদল নেতা শাহ আলম. হোসাইন আহমদ, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা বাইন উদ্দিন, শাহ খুররুম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এসকে শাহিন, মহানগর ছাত্রদল নেতা ভুলন কান্তি তালুকদার, তানভির আহমদ তারেক, দেলোয়ার হোসেন, শফিক আহমদ, স্বপন, রাজু আহমদ অপু, এনাম আহমদ, ইয়াছিন আহমদ, লায়েক আহমদ, ছালেখ, দেলোয়ার হোসেন দিলু, সাজিদ নূর বাবু।
এ মামলার প্রধান আসামী ছিলেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী আজিজ খান সজীব।
রায় ঘোষণাকালে আদালত পাড়ায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামালসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা।
আদালতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু সিদ্দিকী ও অ্যাডভোকেট তাহমিনা এবং সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহফুজ।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed