Main Menu

বেহাল দশায় কক্সবাজারের রাস্তাঘাট

কক্সবাজার প্রতিনিধি: বিশ্বের দীর্ঘতম সমুদ্র নগরী কক্সবাজার। পাশাপাশি দেড়শ বর্ষী কক্সবাজার পৌর শহরের রাস্তাঘাটের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিটুমিন উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে রাস্তা গুলোতে। সামান্য বৃষ্টিতেই কাঁদা-পানিতে একাকার হয়ে যায় পুরো এলাকা। ভাঙ্গা রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী।
ঠিকাদারদের গাফিলতি আর পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। তবে পৌর মেয়রের দাবী, আগামী কিছুদিনের মধ্যে পৌর এলাকার সকল রাস্তা চলাচলের উপযোগী হবে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়কটির এখন বেহাল দশা। ছোট-বড় অসংখ্য খানাখন্দের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। একই দশা পৌর এলাকার মডেল থানার পেছনের রোড, এন্ডারসন রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, গার্ল হাইস্কুল রোড ও গোলদীঘির পাড় রোড, রুমালিয়ারছড়াসহ বেশ কয়েকটি রাস্তার। ভাঙ্গাচোরা এসব রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ক্ষতিগ্রস্ত এসব রাস্তার মধ্যে এক বছর আগে টেন্ডার হওয়া অনেক কাজ শুরু করে ঠিকাদাররা। তবে কাজের ধীর গতিসহ নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় ক্ষোভের শেষ নেই স্থানীয়দের।
তবে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরীর আশ্বাস, আগামী কিছু দিনের মধ্যে পৌর এলাকার রাস্তাগুলোকে চলাচলের উপযোগী করে তোলা হবে। আর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মনজুর আলম জানান, ক্ষতিগ্রস্ত রাস্তা সমূহের টেন্ডার দেওয়া হয়েছে। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

Share





Related News

Comments are Closed