ঝিনাইদহে বাসের ধাক্কায় নসিমন যাত্রী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের কাছে বাসের ধাক্কায় ইমন হোসেন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন ইমন সদর উপজেলার বোড়া গ্রামের মাজেদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে করে ঝিনাইদহ শহর থেকে দশ মাইল বাজারে যাচ্ছিলেন ইমন। ডাক বাংলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস নসিমনে ধাক্কা দিলে ইমন ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নসিমনে থাকা আরো দুই যাত্রী আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed