প্রাথমিক সমাপনীতে থাকছে না অভিন্ন প্রশ্নপত্র
বৈশাখী নিউজ ডেস্ক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় চলতি বছর থেকে আর অভিন্ন প্রশ্নপত্র থাকছে না।
আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী পরীক্ষা আটটি বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে গ্রহণ করা হবে।
রোববার (১৭ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক প্রেস বিফ্রিংয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকিসহ সকল ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধে ভিন্ন ভিন্ন ও একাধিক সেটে বিভিন্ন বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার প্রশ্নপত্র একই মানের থাকবে।
তিনি বলেন, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ২০ হাজারসহ মোট সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার। গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ লাখ ৫০ হাজার ৭৬৪ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৪ হাজার ১৩৪ জন। পাসের হার ছিল যথাক্রমে শতকরা ৯৮ দশমিক ৫২ ও ৯৮ দশমিক ১৩ ভাগ।
এছাড়া স্টিয়ারিং কমিটির বৈঠকে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট প্রদান করা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাধ্যমে পরীক্ষার কর্মসূচি প্রণয়ন, একই উপজেলা/থানার পরীক্ষার্থীদের উত্তরপত্র একই জেলার ভিন্ন ভিন্ন উপজেলা/থানা পরীক্ষক দ্বারা মূল্যায়ন, ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed