Main Menu

দক্ষিণ সুরমায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) সকালে এসএমপির মোগলাবাজার থানাধীন রুস্তমপুর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলী (২৫) ঐ গ্রামের রেনু মিয়ার পুত্র।
জানা গেছে, মোহাম্মদ আলী ব্যক্তিগত কাজে বাড়ীর সামনে বের হওয়া মাত্র একই গ্রামের প্রতিপক্ষ সইফুল­াহ কালাদা, রাসেল ও আব্দুর রহিম সহ ১০/১৫ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলাকীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে মোগলাবাজার থানা সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed