ঝিনাইদহের কালীগঞ্জে ৩দিন ধরে ইমাম নিখোঁজ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে আব্দুল হাই (৩৫) নামে মসজিদের এক ইমামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রাম থেকে দু’টি মটরসাইকেলে ৪ জন তাকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার পর্যন্ত তার খোঁজ মেলেনি।
এদিকে কালীগঞ্জ থানা পুলিশ এ নামের কাউকে আটক না করলেও ঘটনাটি মৌখিক শুনেছেন বলে জানান। ষাটবাড়িয়া মসজিদের ইমাম ও পেশায় হোমিও চিকিৎসক আব্দুল হাই ওই গ্রামের মৃত আশরাফ মহুরির ছেলে।
আব্দুল হাইয়ের পরিবার ও এলাকাবাসী জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ মেধাবী ছাত্র আব্দুল হাই ষাটবাড়িয়া গ্রামের মসজিদে ইমামতি ও বাচ্চাদের আরবি পড়াতেন। গত ১৩ জুলাই বুধবার দুপুর ১টার দিকে দুটি মটরসাইকেলে করে ৪ জন সাদা পোশাকের লোক এসে তাকে তুলে নিয়ে যায়। এ সময়ে উপস্থিত প্রতিবেশিরা ঘটনা জানতে চাইলে তারা আইনশৃংখলা বাহিনীর পরিচয় দেয়।
এলাকবাসী আরো জানায়, হাইকে তুলে নিয়ে যাবার প্রায় ১ ঘন্টা পর সেখানে র্যাব ও ডিবি পুলিশের দুটি টিম উপস্থিত হয়ে কয়েকটি বাড়িতে তল্লাশী চালায়। এ সময়ে র্যাব স্থানীয় এক ইউপি সদস্যকে তাদের গাড়ীতে তোলার কিছু সময় পর আবার তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বিকালে হাই এর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তার কোন খোঁজ পায়নি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জানান, তার থানার কোন পুলিশ উক্ত গ্রামে অভিযান চালায়নি। আর হাই নামের কাউকে আটক না করলেও ঘটনাটি মৌখিক তিনি শুনেছেন বলে জানান।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed