Main Menu

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার মোগলপাড়া ৮ নং ওয়ার্ডের পঞ্চায়েতি কবরস্থানে গাছ লাগানো কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা যায় শুক্রবার সকালে শহরের মোগল পাড়া মহল্লার পঞ্চায়েত এবং পঞ্চায়েতের বাইরে একটি পরিবারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
পঞ্চায়েত সুত্রে জানা যায়, মোগলপাড়া মসজিদের পঞ্চায়েত হতে বের হয়ে আলাদা একটি মসজিদ স্থাপন করে দীর্ঘদিন ধরে নামাজ আদায় করে আসছেন ৮নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার আফতাব মিয়ার পরিবার। মসজিদ আলাদা হলেও কবরস্থানটি দু পক্ষ ব্যবহার করে আসছেন। কিন্তু শুক্রবার সকালেপঞ্চায়েতের বাধার মুখে আফতাব মিয়া কবর স্থানে গাছ লাগাতে গেলে দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ইট পাটকেল ও ভাঙ্গা পাথর, বোতল নিয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষে ৫০ ব্যাক্তি আহত হন। গুরুতর আহত ফখর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ছাতক থানার কন্সষ্টেবল অজয় চন্দ্র নাথ, কন্সষ্টেবল সনজিত দেব, কন্সষ্টেবল ইফতেখার হোসেন এবং অন্যান্য আহত আফতাব মিয়া, হাজী হারিছ মিয়া, সুরুজ মিয়া, শওকত আলী জামিল, রুবেল মিয়া রাজু মিয়া, আঙ্গুর মিয়া, ডালিম মিয়া, রাসেল মিয়া, খছরু মিয়া, সুমন মিয়া, আজাদ মিয়া, সোহাগ মিয়া,তজমুল আলী, দুলন মিয়া, সাকিল, হীরা, লিলু মিয়া, মতিন মিয়া ও মিঠুন মিয়া কে ছাতক উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎস্যা দেওয়া হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে
ছাতক থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম ১০ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপের কথা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share





Related News

Comments are Closed