কমলগঞ্জে সাড়ে ৩ লাখ ভারতীয় নাসির বিড়ি জব্দ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দেওছড়া ফাঁড়ি চা বাগান এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে সাড়ে তিন লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।
জানা যায়, বিজিবি চাতলাপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হযরত আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টায় শমশেরনগর চা বাগানের দেওছড়া ফাঁড়ি এলাকা থেকে সাড়ে তিন লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে। আটককৃত বিড়ি শমশেরনগরস্থ চাতলাপুর স্থল শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি চাতলাপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হযরত আলী সাড়ে তিন লাখ ভারতীয় নাসির বিড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রক আইনে একটি মামলা হবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed