Main Menu

ঝিনাইদহে স্কুলছাত্র হাসান আলী ১ বছর ধরে নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের হাসান আলী নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্র এক বছর ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার তার মা সুন্দরী বেগম ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
পুলিশ জানায়, সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হাসান আলী এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। সে বিদেশ যাওয়ার জন্য একটি পাসপোর্ট করেছিল। পাসপোট নম্বর অউ ৫৭৩২৩৬৯।

নিখোঁজ ছাত্রের মা সুন্দরী বেগম জানান, নিখোঁজ হওয়ার ৭/৮ দিন পর বাড়িতে ফোন দিয়ে বলেছিল সে ভালো আছে। একটি চাকরি করছে। তারপর থেকে পরিবারের সাথে কোন যোগাযোগ নেই তার।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।

Share





Related News

Comments are Closed