ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের মন্দিরপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় চন্দন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় এই দূঘর্টনা ঘটে।
নিহত চন্দনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক মন্দিরপাড়া এলাকায় একটি রিক্সাকে ধাক্কা দেয়। এতে রিক্সা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চন্দন নামে এক যুবক নিহত হয়। এরপর প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed