সিলেটে সুরমা নদীতে পড়ে শিক্ষক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলী আজ ১২ জুলাই মঙ্গলবার পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। সকাল ৯টার দিকে নগরীর কুয়ারপারের বাসা থেকে তিনি কলেজে যাওয়ার জন্য রওয়ানা হন। তিনি ব্রীজ দিয়ে না গিয়ে কাজীর বাজার খেয়া ঘাট দিয়ে নৌকায় সুরমা নদী পার হচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান। এসময় নৌকার অপর যাত্রী কয়েকজন শিশু ও নৌকার মাঝি তাকে বাচাতে এগিয়ে যাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তলাসী চালাচ্ছে। তবে বেলা ২টা পর্যন্ত তাকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পানির স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে গেছে।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল আব্দুল হালিম এ ব্যাপারে সার্বক্ষণিক তত্ত¡াবধান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র এম মোজাব্বির আলী।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed