গোয়াইনঘাটে পারিবারিক কলহে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুদিন নিখোঁজের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউযিনয়নের বানী গ্রামের আব্দুল করীম (২৭)-এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের পার্শ্ববর্তী একটি বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পারিবারিক বিরোধের জেরে করিমের আপন ভাইয়েরা তাকে হত্যা করে লাশ গুম করে রেখেছিল বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী।
জানা গেছে, গত রোববার দিবাগত রাত ২টার দিকে বানী গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুল গফুর উলাই (৪০), রাসেল (২৩), রাইবেল (২১) ও পাবেল (১৮)সহ পরিবারের অন্য সদস্যরা মিলে তাদের আপন ছোট ভাই করিমকে মারধর কওে সোমবার ভোররাত ৪টার দিকে লাশ গুম করে ফেলে। এ ঘটনার পর থেকে হামলাকারীরা সবাই আত্মগোপনে চলে যায়।
করীমের স্ত্রী সনিয়া বেগম জানান, রোববার রাত ২টার দিকে তার স্বামী মোবাইল ফোনে ঘরের বাইরে আলাপ করছিলেন। এ সময় পার্শ্ববর্তী ঘর থেকে এসে আব্দুল গফুর উলাইসহ তারা চার ভাই জোরপূর্বক করীমকে ধরে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় করীমের উপর হামলা চালালে তার স্ত্রী সনিয়া, বোন সালেহা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় হামলাকারীরা। এক পর্যায় সনিয়াকে হামলাকারীরা ঘরে ঢুকিয়ে দরজা বাইরের দিকে তালাবদ্ধ করে রাখে। সোমবার সকালে তিনি আর তার স্বামীকে দেখতে পাননি। তিনি বলেন, তারা আমার স্বামীকে হত্যা করে লাশ গুম করেছে।
করীমের বড় বোন সালেহা জানান, রাতে করীমকে তার ভাইয়েরা উঠান থেকে ধরে নিয়ে মারধর করে গুরুতর জখম করে। তিনি তার ভাইয়ের চিৎকার শুনে এগিয়ে আসলে তার উপর হামলা চালায় ভাইয়েরা। তিনি রাতের বেলা মহিলাদের বস্তা নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার ঘটনা দেখতে পান এবং হামলাকারী ভাইদের গভীর রাতে বাড়ীতে আসা যাওয়ার ঘটনা দেখতে পান। সোমবার সকালে ভিকটিম করীমসহ হামলাকারী কাউকে দেখতে পাননি তারা।
অভিযুক্ত আব্দুল গফুর উলাই‘র সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি জানান, আমাদের পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই করীমকে আমরা রাতে মারধর করে ঘরের মধ্যে বেঁেধ রাখি এবং সকালে ঘুম থেকে উঠে তাকে ঘরে দেখতে পাইনি। এখন তাকে আমরা খোঁজাখুঁজি করছি।
ফতেপুর ইউপির চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল জানান, আমি ঘটনার খবর পেয়ে তাদের বাড়ীতে যাই। সেখানে রক্তের একাধিক চিহ্নি দেখা গেছে এবং রক্ত মাখা একটা রড পাওয়া গেছে। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন এবং হামলাকারীরা পালিয়ে গেছে বলে নিশ্চিত করেন।
গোয়াইনঘাট থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed