রাজনগরে বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের অগ্নিসংযোগ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজখলা গ্রামে বড় ভাইয়ের বসত ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে ছোট ভাই। এতে ঘরের আসবাবপত্র সহ আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত ছোট ভাই সনজিৎ দেবকে (৩৫) আটক করেছে। রোববার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রাজখলা গ্রামের মৃত রতিশ দেবের ছোট ছেলে সনজিৎ দেব পারিবারিক বিরোধের জেরে তার বড় ভাই রনজিৎ দেবের (৪৫) বসত ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, সনজিৎ দেব ৫ বছর আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই সে বড় ভাই রনজিৎ দেবের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। তার অত্যাচারে অতিষ্ট হয়ে বড় ভাই তার সৎ মা সহ পরিবার পরিজন নিয়ে মৌলভীবাজার শহরে ২ বছর যাবৎ বসবাস করছেন। এই সুযোগে সনজিৎ বড় ভাইয়ের বসত ঘর দখল করে বসবাস করতে শুরু করে। গত ১ মাস আগে বড় ভাই রনজিৎ দেবের কাছে আবারো নেশা করার জন্য টাকা চাইলে রনজিৎ টাকা দিতে অস্বীকার করে। এতে রনজিৎ দেবের উপর ক্ষুব্ধ হয়ে রোববার রাত ৮ টার দিকে বসত ঘরে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেয় । পরে রাজনগর থানার এসআই হিল্লোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় আগুন লাগানোর ঘটনায় সনজিৎ দেবকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে।
রাজনগর থানার এসআই হিল্লোল রায় জানান, অগ্নিকান্ডের ঘটনায় রনজিৎ দেবের আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে সনজিৎ দেবকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed