Main Menu

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় শিশু ও নারীসহ আহত ৬

বিশেষ প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় শিশু ও নারীসহ ৬জন আহত হয়েছেন। রোববার উপজেলার কচুয়ারপার গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, কচুয়ারপারের আব্দুল জলিলের পুত্র দিলু মিয়া (৩৩), দিলু মিয়ার মা আছিয়া বেগম (৫৫), দিলুর বোন শেলী বেগম(২২), ভগ্নিপতি আশিক মিযা (৩৫) ও চাচা আব্দুল গফুর (৪৩) এবং আব্দুল গফুরের শিশুপুত্র জাকারিয়া (৭)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হযেছে। এদের মধ্যে দিলু মিয়ার অবস্থা আশংকাজনক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পুকুরে গোসল করা নিয়ে একই গ্রামের আলকাছ মিয়ার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় দিলু মিয়ার। এর জের ধরে আলকাছ মিয়া রোববার তার দলবল নিয়ে দিলু মিয়ার বাড়িতে হামলা চালান। এসময় আলকাছ মিয়ার ভাই আহাদ মিয়ার কোদালের আঘাতে দিলু মিয়া গুরতর আহত হন। তাকে রক্ষায় এগিয়ে গেলে দিলু মিয়ার স্বজনদের উপর হামলে পড়ে আলকাছ ও তার দলভুক্তরা। আলকাছ ও তার লোকজন নারী-শিশু নির্বিশেষে দিলু পরিবারের ৬জনকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। আহত দিল ুমিয়ার মাথায় আস্ত্রোপচার করা হয়েছে। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে গোয়াইনঘাট থানাা সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed