Main Menu

সমুদ্রে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রে গোসল করতে গিয়ে কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার পর এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া এলাকায় সাগরে ভেসে থাকা মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ।

নিহত মুহাম্মদ আরিফ (১৭) টেকনাফ ইউনিয়নের ডেইলপাড়ার আব্দুল করিমের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে ওসি মজিদ বলেন, শনিবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগর সৈকতে ফুটবল খেলতে যায় আরিফ। পরে বন্ধুরা মিলে সমুদ্রে গোসলে নামে।

‘এক পর্যায়ে আরিফসহ তিনজন ভাটার টানে ভেসে যাওয়ার সময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরিফ নিখোঁজ হয়।’

মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জানান ওসি আবদুল মজিদ।

Share





Related News

Comments are Closed