জেনে নিন আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত
বৈশাখী নিউজ ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ডে (এনআইডি) কতটি সিম নিবন্ধিত আছে সেটা জানার সুযোগ এসেছে।
কোন অপারেটরের কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে, সহজেই জানানোর ব্যবস্থা করেছে কয়েকটি অপারেটর। এখন পর্যন্ত চারটি মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে।
একজনের আঙুলের ছাপ একাধিকবার নিয়ে গোপনে অন্যজনের সিম নিবন্ধন হয়েছে, এমন খবর প্রকাশের পর অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের এসএমএস দিয়ে জানাতে শুরু করেছে।
যারা এই এসএমএস পাননি, অথবা পেলেও গুরুত্ব দিয়ে দেখেননি তারা চাইলে এসএমএস কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন।
গ্রামীণফোন : info লিখে ৪৯৪৯ নম্বরে এসএমএস করুন।
বাংলালিংক : *১৬০০*২# নম্বরে ডায়াল করুন।
রবি : *১৬০০*৩# নম্বরে ডায়াল করুন।
এয়ারটেল : ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে।
একজনের নামে ২০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও এসএমএস করে গ্রাহকদের জানানো হয়েছে।
অপারেটরগুলোর গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা যাবে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed