Main Menu

ইলিয়াস আলীসহ গুম-খুন হওয়া নেতৃবৃন্দের বাড়িতে ঈদ উপহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার সহ সারা দেশে গুম-খুন ও নির্যাতিত নেতৃবৃন্দের বাড়িতে ঈদ উপহার পাঠালেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
সারা দেশের ন্যায় সিলেটে গুম হওয়া এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলী, বিগত আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মনোয়ার আহমদ, সেলিম আহমদ ও সরকারী বাহিনির হামলায় আহত সাহেল সামাদের বাসায় ঈদ উপহার পাঠিয়েছেন তারেক রহমান।
শুক্রবার এম ইলিয়াস আলীর মায়ের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। এসময় ইলিয়াস আলীর মা কান্নায় ভেঙে পড়েন। তিনি সরকারের প্রতি তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানান। তিনি এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
একইদিন ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের মা বাবার হাতে উপহার তুলে দিলে তারা তারেক রহমান কে ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের ছেলে সহ সারা দেশে গুম হওয়া সকল নেতৃবৃন্দকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
নেতৃবৃন্দের বাড়িতে স্বজনদের হাতে ঈদ উপহার তুলে দেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা সদ্য কারামুক্ত তছির আলী, জেলা ছাত্রদল নেতা রজব আহমদ, মহানগর ছাত্রদল নেতা হুমায়ুন কবির সুহিন, জেলা ছাত্রদল নেতা আহমেদ জিলু, জেলা ছাত্রদল নেতা সৈয়দ আমিরুল হক সলিড, সুমন আহমদ, মহানগর ছাত্রদল নেতা হাজী দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রুবেল, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলরে আহবায়ক মতিউর রহমান সুমন, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলরে আহবায়ক কমিটির অন্যতম সদস্য খালেদ আহমদ, শেখ ফরিদ প্রমুখ।
সিলেটের গুম-খুন ও নির্যাতিত নেতাকর্মির বাড়িতে পৌছে দেয়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী বলেন, পর্যায়ক্রমে সকল নেতৃবৃন্দের বাড়িতে ঈদ উপহার পৌছে দেয়া হবে।

Share





Related News

Comments are Closed