অনলাইনে ১১ লাখ রুপি খুইয়ে গৃহবধূর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইন জালিয়াতির খপ্পরে পড়ে ১১ লাখ রুপি খুইয়ে আত্মহত্যা করলেন ভারতের ব্যাঙ্গালুরুর এক সিনিয়র আইটি পেশাদারের স্ত্রী। অনলাইনে জালিয়াতির খপ্পরে পড়ার ঘটনা এটাই প্রথম।
৪৪ বছর বয়সী ওই নারীকে অনলাইন জালিয়াতরা বার্তা পাঠায় যে, তিনি লটারিতে ৪৫ লাখ রুপি জিতেছেন। এ জন্য তাকে ১১ লাখ রুপি দিতে হবে। জালিয়াতদের ফাঁদে পা দিয়ে ওই নারী তার স্বামী ও দুই সন্তানকে কিছু না জানিয়েই রুপি দিয়ে দেন। তিনি পুরস্কারের টাকা আনতে বিমানযোগে দিল্লিতেও উড়ে যান। কিন্তু পুরস্কারের টাকা না পেয়ে বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর বাড়ি ফিরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
পলক ভি নামের ওই নারী ব্যাঙ্গালুরুর স্বামী বিবেকানন্দ রোডে বাস করতেন। গত সপ্তাহে তিনি আত্মহত্যা করেন।
তদন্তে জানা গেছে, অ্যান্ড্রু নামের এক জালিয়াতের খপ্পরে পড়েছিলেন পলক। অ্যান্ড্রু তাকে বলে, একটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তাকে ৪৫ লাখ রুপি দেয়া হবে। অ্যান্ড্রু আরো জানায় পুরো টাকাটা পেতে হলে কাস্টমস ক্লিয়ারেন্স এর মতো কিছু আইনি ঝামেলা নিরসনে পলককে আগে কিছু টাকা পাঠাতে হবে।
গত ৬ থেকে ১৩ জুনের মধ্যে পলক নামের ওই নারী রাহুল, হাসানাত, সাব্বির ও আরেকটিসহ চারটি ভিন্ন ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১১ লাখ রুপি পাঠায়। একটি অ্যাকাউন্ট থেকে সে সর্বোচ্চ আড়াই লাখ রুপি পাঠায়।
এরপর সে ওই জালিয়াতের নির্দেশনা মতো বিমানযোগে দিল্লিতে যায় পুরস্কারের টাকা আনতে। এবার ওই জালিয়াত পলক নামের ওই নারীকে সরাসরি ফোন করে আরো টাকা দাবি করলে পলক জানায় তার কাছে আর কোনো টাকা নেই। তখন অ্যান্ড্রু নামের ওই জালিয়াত জানায় আরো টাকা না দিলে তাকে পুরস্কারের টাকাটা দেয়া হবে না।
তখন পলক বুঝতে পারেন যে তার সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। এরপর ব্যাঙ্গালুরুর বাড়িতে ফিরে আসেন পলক। প্রথমে পলক কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালালে তার সন্তানরা তাকে রক্ষা করে।
এর পরের দিন সে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার পরিবারের সদস্যরা জালিয়াতির বিষয়টি পুলিশকে জানাতে গেলে এই ফাঁকে আত্মহত্যা করে সে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed