Main Menu

কালাগুল চা বাগান থেকে ২ শ্রমিক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগান থেকে ২ শ্রমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাগান এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে- কালাগুল এলাকার লোকেশ চাষার পুত্র সুমন চাষা (২৫) ও সুশিল ছত্রীর পুত্র রবি ছত্রী (১৮)। তাদেরকে মাখড়খলা এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনার মামলায় আটক দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কালাগুল চা বাগান এলাকা থেকে আটক করা হয়।
চা শ্রমিকরা অভিযোগ করেন, কালাগুল বাগান র্কর্তৃৃপক্ষের সন্ত্রাসী বাহিনী ও পুলিশী গ্রেফতার আতংকে বাগানের প্রায় দেড়শতাধিক শ্রমিক প্রায় ১বছর থেকে বাগান ছেড়ে অন্যত্র রয়েছেন।
সিলেট চা শ্রমিক সংঘের যুগ্ম সম্পাদক সুজন আহমদ বলেন, যারা ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে পুলিশ বাগান কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধ ফায়দা হাসিলের জন্য সুমন ও রবিকে আটক করা হয়। বাগানের নানা বিষয় নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে দাবি জানানোর কারণে তাদেরকে আটক করেছে পুলিশ। এমনকি মাখড়খলায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনার দিন সুমন ও রবি উপস্থিত ছিলো না।

Share





Related News

Comments are Closed