সুনামগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৫
সুনামগঞ্জ প্রতিনিধি: ঘন ঘন লোড শেডিং আর লো ভল্টেজের জালায় অতিষ্ঠ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার তৎপার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ গ্রাহকরা অতিস্ট। বারবার প্রতিকার চেয়েও সুরাহা পাননি এলাকার মানুষ।
সোমবার ভোর রাতে আর্জেন্টিনার খেলা দেখার জন্য এলাকার ছেলেরা নোয়াখালী বাজারে জমায়েত হয়। কিন্তু রাত ১টার দিকে বিদ্যুৎ চলে গেলেও সকাল পর্যন্ত আসেনি। ভোর রাতে আর্জেন্টিনার খেলা শুরু হলে বিদ্যুৎ না আসায় বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকার ছেলেরা। বিক্ষুব্ধ ছেলেরা বিদ্যুতের দাবীতে দিরাই-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। তখন পুলিশ এসে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে। কিন্তু বিদ্যুৎ না আসা পর্যন্ত অবরোধে অনড় থাকার কথা জানায় অবরোধকারীরা। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রন করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা বিক্ষোভকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ২ পুলিশ ও ৩ জন বিক্ষোভকারী আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চলছে পুলিশের তল্লাশী ও গনগ্রেফতার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩জনকে আটকের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশের সাথে আলাপ কালে জানা যায়, বিদ্যুতের সমস্যায় অতীষ্ঠ নোয়াখালী বাজার, জামলাবাদ, নোয়াখালী, বগুলার খাড়া, ইমামনগর, দেবগ্রাম ও গাগলী সহ অত্র এলাকার মানুষ। এইসব এলাকায় প্রতিদিনই অসংখ্যবার বিদ্যুৎ আসে যায়। লো ভল্টেজ আর লোড শেডিং যেন এলাকার মানুষের নিত্য সঙ্গী। আকাশে মেঘ জমলেই লোডশেডিং যেন এলাকার চিরাচরিত নিয়মে পরিনত হয়েছে। সোমবার আর্জেন্টিনা আর চিলির মধ্যে কোপা আমেরিকা কাপ-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আর খেলা দেখার জন্য নোয়াখালী বাজার ও তৎপার্শবর্তী এলাকার ছেলেরা ফজর নামাজ শেষ করেই বাজারে জমায়েত হয়। রাত ১টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর ছেলেদের প্রত্যাশা ছিল খেলা শুরুর আগে চলে আসবে। এজন্য তাদের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে ফোনও করা হয়। শেষ অবধি খেলা শুরু হলেও বিদ্যুৎ না আসায় বিক্ষুব্ধ হয়ে পড়ে ছেলেরা। তারা রাস্তা অবরোধ করে মিছিল করে। এসময় নোয়াখালী বাজারস্থ দিরাই-সুনামগঞ্জ সড়কের দুই দিকে অর্ধ শতাধিক গাড়ী আটকে যায়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারা বিক্ষোভকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু বিদ্যুৎ না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় থাকে বিক্ষোভকারীরা। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে প্রথমে বাক-বিতন্ডা পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষ পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে লাটিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে, বিক্ষোভকারীরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ জন পুলিশ সদস্য ও ৩জন বিক্ষোভকারী আহত হন।
একপর্যায়ে অতিরিক্ত পুলিশ আসলে বিক্ষোভকারী সরে যায়। একটু পরেই বিপুল সংখ্যক পুলিশ নোয়াখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২জনকে আটক করে। আটক ২জন ব্যবসায়ী ও তারা অবরোধে ছিলনা বলে জানান ধৃতদের স্বজনরা।
এদিকে বিক্ষোভকারীদের ধরতে পুলিশ নোয়াখালী বাজার, জামলাবাদ, ইনামনগর তৎপার্শ্ববর্তী এলাকায় ব্যাপক তল্লাশী ও অভিযান চালিয়েছে বলেও জানা গেছে। এই ঘটনায় আহত পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed