সুনামগঞ্জে মাছধরা নিয়ে সংঘর্ষে আহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জে মাছধরা নিয়ে দুদফায় সংঘর্ষে ২জন আহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের উজানরাম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে উজানরাম নগরের আব্দুল মনাফের পুত্র লুৎফুর রহমান (১৮) ও একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র জসিম উদ্দিন (১৮)। আহত লুৎফুর রহমানকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল বলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই হাত ও মাথায় ছুরিকাঘাত এবং শরীরে একাধিক গুরুতর জখম রয়েছে।
জানা যায়, হাওরে মাছধরা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উজানরাম নগর গ্রামের জসিম উদ্দিন ও মতিউর রহমান এর মধ্যে হাতাহাতি ও মারামারি হলে জসিম গুরুতর আহত হয়। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে পরদিন শুক্রবার রাতে আবারো দু’পক্ষে মারামারি ও সংঘর্ষ হয়। এ সময় জসিমের পক্ষে তার ভাই ইসলাম ও শরীফসহ লোকজন লুৎফুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত ও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে অবস্তার অবনতি হওয়ায় তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায়এলাকায় সালিশ নিষ্পত্তির চেষ্টার পাশপাশি উত্তেজনা এবং উভয়পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More



Comments are Closed