Main Menu

মৌলভীবাজারের ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালত শনিবার ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কাঁঠালতলী বাজারের ফরিদপুর মিষ্টান্নকে ১০ হাজার টাকা, মরা মোরগ বিক্রির দায়ে শহরের মোরগ বিক্রেতা মনসুর আলমকে ৫ হাজার টাকা, ওজনে কম দেয়ায় গরুর মাংস বিক্রেতা ফরিদ আহমদকে ২ হাজার টাকা, অত্যাধিক মুনাফা আদায় করায় লিবাস ফ্যাশনের প্রোপ্রাইটার আব্দুর রহিমকে ২ হাজার টাকা, বেবি ফ্যাশনের ওয়াহিদুর রহমানকে ৫ হাজার টাকা, আজিমগঞ্জ বাজারের নুর হোসেন হোটেলকে ২ হাজার টাকা ও অপর একটি কাপড়ের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় অংশ নেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন ও এসআই মোর্শেদ আলম।

Share





Related News

Comments are Closed