Main Menu

মাওলানা মুহিউদ্দীন খান আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম : বহুল প্রচারিত ইসলামী পত্রিকা মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার সন্ধ্যে ৬টা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাগিনা শাকির এহসানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
মাওলানা মুহিউদ্দীন খান রাবেতা আল ইসলাম-এর সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাওলানা মুহিউদ্দীন খান কোরআন শরীফের ঊর্দু থেকে বঙ্গানুবাদ মাআরেফুল কোরআন করে ব্যাপক পরিচিত পেয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা মুহিউদ্দীন খান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। অনেকের অভিযোগ, শেষ দুই সপ্তাহে তার শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন হলেও তাকে পর্যাপ্ত রক্ত সরবরাহ করা যায়নি। ইতোমধ্যে তার ইন্তেকালের খবরে সারাদেশের কওমি মাদ্রাসা ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোয় শোক ছড়িয়ে পড়েছে। শোক জানিয়েছেন ধর্মভিত্তিক দলের নেতারা।

রবিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে তার লাশ নেয়া হবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিজ বাড়িতে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed