তামাবিলে ২ কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার বিকাল ৫টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ১২৭৪ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে উপজেলার লাখের পাড় গ্রামের আবুল কাশেমের ছেলে রাসেল আহমেদ (১৬) ও নুরুল ইসলামের ছেলে ইয়ামিন হোসেন (১৫) কে বিজিবির কাছে ফেরত দেয় ভারতীয় বিএসএফ।
পতাকা বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় বিএসএফের সাব ইনস্পেক্টর লুকেশ কুমার ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় তামাবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ।
বিজিবি সূত্র জানায়, এই দুই কিশোর শুক্রবার সকালে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাদের আটক করে এবং বিকেলে বিজিবি’র আহ্বানে পতাকা বৈঠকের মাধ্যমে দুই কিশোরকে তাদের কাছে হস্তান্তর করে বিএসএফ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed