সুনামগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জে র্যাবের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ শিবলু বৈদ্য (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুরমা ব্রিজের উপর হতে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবাসহ শিবলুকে আটক করা হয়। আটক শিবলু বৈদ্য (২৮) সুনামগঞ্জ সদর থানার উত্তর মল্লিকপুর গ্রামের বানু বৈদ্য’র পুত্র। সে দীর্ঘ দিন যাবৎ সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল।
পরে উদ্ধারকৃত মাদক ও আটক শিবলুকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed