আবুধাবীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সিলেটী যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ আবদুল মহসীন (২৮) নামে এক বাংলাদেশির যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সময় ভোরে কর্মস্থল আবুধাবীর মুহাম্মদ বিন জায়েদ সিটির একটি সাইটে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পবিত্র রমজান মাস উপলক্ষে তার ডিউটি রাত সাড়ে ৮টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছিল।
সিলেটের বিশ্বনাথ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল কাইয়ুমের ছেলে মোহাম্মদ আবদুল মহসীন।
তিনি গত চার বছর ধরে আমিরাতের সুরুর আল শাওমিক ব্লিডিং কনস্ট্রাকশন নামে একটি কোম্পানিতে পাইপ ফিটার হিসেবে কাজ করে আসছেন।
খবর পেয়ে আবুধাবী পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আবুধাবীর শেখ খলীফা হাপাতাল মর্গে রেখেছে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed