Main Menu

কলারোয়া সীমান্তে ভারতীয় গরুর মাংস উদ্ধার

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালানীদের তাড়া করে ৩৫ কেজি ভারতীয় গরুর মাংস উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্তের তেতুলতলা এলাকা থেকে মাংস গুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
মাদরা বিজিবি ক্যাম্পের সুবেদার হায়দার আলী জানান, তার নেতৃত্বে বৃহস্পতিবার ওই সময় তেতুলতলা এলাকায় টহলকালে একদল চোরাচালানীদের তাড়া করে। এ সময় তাদের কাছে থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ কেজি গরুর মাংস উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed