Main Menu

ঢাকা-কলকাতা চালু হচ্ছে বিলাসবহুল ভ্রমণতরী

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে কলকাতা যেতে সড়ক, রেল ও বিমান ছাড়াও নৌপথ ব্যবহার করতে পারবেন পর্যটকেরা। কিছু দিনের মধ্যেই চালু হতে চলেছে ঢাকা-কলকাতা বিলাসবহুল ভ্রমণতরী বার লাক্সারি ক্রুজ সার্ভিস। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে।

ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে।

ভারতের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক অরবিন্দ কুমারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে দুদেশের মধ্যে পণ্য পরিবহন চালু থাকলেও অচিরেই যাত্রীরা এই সুবিধা পাবেন।

ভারতের অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সুত্র জানিয়েছে, দুদেশের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে এই সেবা চালু হতে পারে। এই সেবায় ভারতের অংশ দেখাশোনা করবে দেশটির অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়। আর বাংলাদেশ রুটের দায়িত্ব থাকবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে হাতে।

চুক্তিটি বাস্তবায়িত হলে, ঢাকা-কলকাতা ৯শ’ কিলোমিটার পথের নৌবিহারে সময় লাগবে ১৪ দিন। পরিকল্পনা বাস্তবায়িত হলে, এই ভ্রমণ বেশ শিক্ষামূলক ও আনন্দদায়ক হবে। যাত্রাপথে পর্যটকদের প্রথমে নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পীদের কাজ দেখাতে নিয়ে যাওয়া হবে। পথে পড়বে দক্ষিণেশ্বর মন্দির, চন্দন নগর, ব্যান্ডেলের মতো দর্শনীয় স্থান। এরপর শান্তিপুর থেকে নৌযানটি সুন্দরবনের ভারতীয় অংশ দিয়ে হেমনগর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর মংলা হয়ে সোনারগাঁও ও চাঁদপুরের প্রাচীন মৎসবন্দর আটঘর খরিয়ানায় পৌঁছবে।

অবশ্য এই ভ্রমণে পর্যটকের কত টাকা গুনতে হবে তা এখনও ঠিক করা হয়নি। তবে ভারতের নৌ মন্ত্রণালয় সুত্র জানিয়েছে যেহেতু এটা লাক্সারি ক্রজ, তাই ভাড়া একটু বেশিই হতে পারে।

Share





Related News

Comments are Closed