Main Menu

লাশের পেটে পাঁচ প্যাকেট ইয়াবা

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে এক মৃত কিশোরের ময়নাতদন্তের সময় তার পেটে পাঁচ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে।

রবিবার কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের সময় লাশের পেট থেকে এ ইয়াবা পাওয়া যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুলতান আহমদ সিরাজী বলেন, ময়নাতদন্তের সময় পেটের ভেতর পলিথিন মোড়ানো পাঁচটি ছোট প্যাকেট পাওয়া গেছে। পরে প্যাকেটগুলো খুলে ইয়াবা পাওয়া যায়।

সুলতান আহমদ সিরাজী বলেন, দিলদারের পেটের ভেতর আরো পোটলা ছিল। যেগুলোর একটি খুলে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্যাকেটগুলোতে কী পরিমাণ ইয়াবা ছিল তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

শনিবার রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে দিলদার মোহাম্মদের লাশ (১৫) উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।

দিলদার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ফরিদুল আলমের ছেলে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে দিলদারের লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed