গুপ্তহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: গুপ্তহত্যা, নৈরাজ্য ও জঙ্গীবাদের অপতৎপরতার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে ১৪ দলের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্ত্র নাথ রায় প্রমুখ।
বক্তারা বলেন, গুপ্ত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুান্যালের মাধ্যমে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বক্তারা দেশবাসীকে গুপ্ত হত্যা, জঙ্গি তৎপরতা ও দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed