দক্ষিণ সুরমায় দুর্বৃক্তদের আগুনে পুড়ল ৮টি গরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মুর্তি গ্রামে দুর্বৃক্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি গরু।
নৃশংস এ ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১টার দিকে মুর্তি গ্রামের জয়নাল আহমদের বাড়িতে।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সোলেমান আহমদ জানান- জয়নাল আহমদের বাড়ির গোয়ালঘরে পেট্রোল ঢেলে দৃর্বৃক্তরা আগুন দেয়। এতে গোয়াল ঘরে থাকা ৮টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে তিনি জয়নাল আহমদের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। অমানবিক এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed