Main Menu

মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আখাইলকুড়া ইউনিয়নের নোওয়াড়াই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে নোওয়াড়াই এলাকার ডোবায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, ওই যুবকের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Share





Related News

Comments are Closed