ঝিনাইদহে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার নবগঙ্গা নদীতে ডুবে দুলাল মন্ডল (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
শহরের কলাবাগানের বিদ্যুৎ নামে এক ব্যক্তি সাংবাদিককে জানান, দুপুরে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান দুলাল মন্ডল। নদীতে গোসল করার একপর্যায়ে তিনি ডুবে যান। পরে এলাকাবাসী নদীতে গোসল করতে গেলে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
« মেধাবী রাকিবের কলেজে ভর্তি অনিশ্চিত (Previous News)
(Next News) মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার »
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed