Main Menu

ভোলাগঞ্জ-জাফলংয়ে ৭টি বোমা মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারি এলাকায় পৃথক অভিযান চালিয়েছে বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। অভিযানে ভোলাগঞ্জে পাঁচটি ও জাফলংয়ে দু’টি বোমা মেশিন ধ্বংস করা হয়। পাথর উত্তোলন করতে এক শ্রেণির ব্যবসায়ীরা পরিবেশের জন্যে ক্ষতিকর এসব বোমা মেশিন দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছেন।
শুক্রবার ৫ বিজিবির পাঠানোর বার্তায় বলা হয়, বৃহস্পতিবার দেড়টায় জাফলং চা বাগান পাথরকোয়ারী এলাকায় অভিযান পরিচালনা দু’টি বোমা মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার এসিল্যান্ড মো. মোস্তাফিজুর রহমান। একই দিন বিকেল পৌনে পাঁচটায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে ভোলাগঞ্জ পাথরকোয়ারী এলাকায় অভিযান পরিচালনা পাঁচটি বোমা মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share





Related News

Comments are Closed