Main Menu

গোলাপগঞ্জে ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্টিত

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ থেকে: সিলেটের গোলাপগঞ্জের ১১টি ইউনিয়নের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুন্তাকিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা ফরিন্দ্র চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, গোলাপগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা তমির হোসেন চৌধুরি,গোলাপগঞ্জ মাধ্যমিক কর্মকর্তা অভিজিত কুমার পাল,সিলেট পল্লী বিদুৎ সমিতি ১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ,সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী,সাকিল আহমদ প্রমুখ।
১১টি ইউনিয়নের ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্য সহ মোট ১৩২ জন নব নির্বাচিত সদস্যগন শপথ গ্রহণ করেন। প্রধান অতিথি আশরাফুল আলম খাঁন তাদের শপথ বাক্য পাঠ করান।

Share





Related News

Comments are Closed