দক্ষিণ সুরমায় হামলা ও ছিনতাই মামলায় যুবক গ্রেফতার
দক্ষিণ সুরমা প্রতিনিধি: হামলা, লুটপাট ও ছিনতাই’র অভিযোগে দক্ষিণ সুরমা থানা পুলিশ রিয়াজ আহমদ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
১২ জুন রোববার বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ তেতলী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র।
মামলা সুত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে আক্তার হোসেনের পরিবারের সাথে উক্ত রিয়াজ আহমদের পরিবারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। গত ১০ জুন শুক্রবার আক্তার হোসেনের বাড়িতে ইফতারির দাওয়াতে এসেছিলেন তার ব্যবসায়িক বন্ধু পার্শ্ববর্তী বরইকান্দি ইউনিয়নের পিরোজপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে তরুণ ব্যবসায়ি রেজওয়ান আহমদ। ইফতার শেষে রেজওয়ান ফিরে যাওয়ার পথে তাকে এগিয়ে দিতে যান বন্ধু আক্তার হোসেন। এ সময় রিয়াজ আহমদের নেতৃত্বে তার পক্ষের লোকজন আকস্মিক আক্তার হোসেনের উপর হামলা চালায়। প্রতিপক্ষের হামলা থেকে বন্ধুকে বাঁচাতে রেজওয়ান এগিয়ে এলে রিয়াজ আহমদের হাতে থাকা দা’য়ের কোপে তিনি মারাত্মক আহত হন। দা’য়ের কোপে রেজওয়ান আহমদের ডান হাতের বেশীরভাগ অংশ কেটে যায়। এ সময় তার প্যান্টের পকেটে থাকা ব্যবসার ৭২ হাজার টাকা খোঁয়া যায়। রেজওয়ান অভিযোগ করেছেন, হামলার সময় রিয়াজ আহমদের পক্ষের লোকজন তাঁর পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছে। আহত রেজওয়ান বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আক্তার হোসেন বাদী হয়ে শনিবার রাতে রিয়াজ আহমদসহ ৬ জনকে আসামী করে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০৮(৯২)/১৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য রবিবার অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজ আহমদকে গ্রেফতার করেন। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed