মিতু হত্যার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো.কামরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার।
শনিবার (১১ জন) রাতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেন সিএমপি কমিশনার।
নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোকতার আহমেদ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed